August 17, 2026

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় মৃ*ত ৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫। এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯৮১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫০ জনের। ১৫ মার্চ থেকে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *