August 30, 2026

সীমান্তে উত্তেজনার পর পতাকা বৈঠক, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএসএফের

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি সীমান্তে গরু চরানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিএসএফের তিন সদস্যের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানালে বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশ থেকে সরে যান। যাওয়ার সময় তারা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে যান। পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। একই দিন সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয় এবং জড়িত সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে বিএসএফের দুটি শটগান ও ওয়াকিটকি সেট তাদের কাছে ফেরত দেওয়া হয়। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, ৭৮ বিএসএফের কমান্ড্যান্ট পতাকা বৈঠকে দুঃখ প্রকাশের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *