August 6, 2026

গাজীপুরে যাত্রীবেশে অটোরিকশাচালককে হ*ত্যা

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় তাঁর অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করা হলেও স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা গাড়ি ফেলে পালিয়ে যায়।

নিহত চালকের নাম মো. সুমন মিয়া (২৪)। বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কালামপুর এলাকার আক্তার স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে তিনজন যাত্রী সেজে সুমনের অটোরিকশায় ওঠে। নির্জন এলাকায় পৌঁছে তারা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। সুমনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা গাড়ি ফেলে পাশের বনে পালিয়ে যায়।

গুরুতর আহত সুমনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *