May 9, 2026

আসামের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

ভারতের আসামের দক্ষিণ সালমারা মানকাচারে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে উঠেছে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, আজ শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি হয়। এটি আসামের ধুবরি থেকে ৩৪ কিলোমিটার দূরে সংঘটিত হয়। ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। তবে এটি অগভীর ছিল বলে ধারণা করা হচ্ছে।যেখানে ভূমিকম্পটি সংঘটিত হয়েছে সেখানকার বিস্তৃত অঞ্চলজুড়ে এটি অনুভূত হয়েছে।

যেহেতু এটি অগভীর তাই উৎপত্তিস্থলেই ভূমিকম্পটি সবচেয়ে বেশি বেশি অনুভূত হয়েছে। সাধারণত গভীর ভূমিকম্প অনেক দূরের অঞ্চলেও টের পাওয়া যায়।এদিকে আসামের ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গার মানুষ এটি অনুভব করার তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *