September 10, 2026

চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ

রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স ও ৪৮টি ‘Vigore’ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে চারঘাট থানার পল্টন কলাবাগান এলাকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, অভিযানের সময় চোরাকারবারিরা ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ১ বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জব্দ করা পণ্যগুলো রাজশাহীর শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *