November 13, 2026

Khabar BD

Bangladesh Updates

গোলাপের ঋতু হলেও বাজার মোটেই ভালো নেই এবার

ঘন কুয়াশা মধ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার তাওরা গ্রামের মিলন হোসেন ৮০০টি লাল গোলাপ নিয়ে গদখালী পাইকারি ফুলের মোকামে আসেন। সকাল পৌনে নয়টা পর্যন্ত একটি গোলাপও তিনি বিক্রি করতে পারেননি, কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। মিলন হোসেন বলেন, ‘এ বছর গোলাপের বাজার ভালো নয়। প্রতিটি গোলাপের দাম ৭ থেকে ৮ টাকার বেশি কেউ বলছেন না। ব্যাপারীরা যে দাম বলছেন, তাতে উৎপাদন খরচ উঠছে না। গত বছরের তুলনায় এ বছর অর্ধেকের কম দাম বলছেন।’

ফুলচাষিরা বলেন, রাজনৈতিক অস্থিরতা ও উৎপাদন তুলনামূলক বেশি হওয়ায় গত বছরের তুলনায় এ বছর ফুলের দাম কমেছে। ফুলচাষিরা জানান, ৩৩ শতকের এক বিঘা জমিতে গোলাপ চাষ করতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়। রোপণের তিন মাস পর থেকে ফুল কাটা যায়। একবার রোপণ করলে ১০ থেকে ১২ বছর ফুল কাটা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *