August 27, 2026

দেউলিয়াবাড়িতে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় লোকজন গোডাউনটিতে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল নয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম। তিনি জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *