October 26, 2026

Khabar BD

Bangladesh Updates

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

সংস্থা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকিরকে (২৮) হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ছানোয়ার হোসেনসহ (৫৪) দলটির তিন নেতার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রিমান্ডকৃত অপর দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী (৫৬) এবং ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *