May 25, 2026

ঢাকায় ঝুম বৃষ্টি, জনজীবনে ভোগান্তি

কয়েক দিনের টানা ভ্যাপসা গরমের পর এদিন দুপুর ১১টার পর থেকেই ঢাকার আকাশ মেঘলা হতে শুরু করে এবং একপর্যায়ে কালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। খানিকটা সময়ের মধ্যেই এটি ঝুম বৃষ্টিতে পরিণত হয়। তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীর জীবনে এ বৃষ্টি স্বস্তি এনে দিলেও ঈদ উদযাপন করতে বের হওয়াদের জন্য এই বৃষ্টি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, পশুর হাটগামী মানুষকেও বিপাকে ফেলেছে এই বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি আজ দিনভর থেমে থেমে রাজধানীর বিভিন্ন এলাকায় অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রাও কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *