August 19, 2026

বুধবার বন্ধ থাকে ঢাকার যেসব মার্কেট, জেনে শুনেই ঘর থেকে বের হোন

কেনাকাটাসহ নানা প্রয়োজনে মার্কেটে ও দোকানপাটে যাওয়া নাগরিক জীবনে অপরিহার্য বলা যায়। কিন্তু সময় নষ্ট করে তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখা যায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই জেনেশুনেই ঘর থেকে বাইরে পা ফেলা উচিত।

আজ বুধবার। জেনে নিন এইদিনে রাজধানী ঢাকার কোন কোন এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে।

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে : যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

বুধবার ঢাকার যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে : বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

তাই বুঝেশুনেই আজ ঘর থেকে বাইরে পা বাড়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *