September 28, 2026

ঢাকায় পশ্চিমবঙ্গের নদীয়ার ‘উদার আকাশ’ পত্রিকার পাঠ উন্মোচন

প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে বহুল প্রচারিত ‌‘উদার আকাশ’ পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪৩৩।

লেখক-গবেষক ফারুক আহমেদ সম্পাদিত সুন্দর প্রচ্ছদযুক্ত প্রকাশনাটি শেওড়াপাড়া, ঢাকা বাংলাদেশে ডরপ’র বৃহস্পতির আড্ডার অনাড়ম্বর আয়োজনে ‘পাঠ উন্মোচন’ হলো ২৬ সেপ্টেম্বর শনিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও সংস্কৃতিমনা সরকারি-বেসকারি ও এনজিও’র উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে।

মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র উপ-মহাব্যবস্থাপক মুহম্মদ হাসান খালেদ।

উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক-ব্যাংকার আবদুর রাজ্জাক, ডা. রাজিয়া বেগম, মাজেদা শওকত, ব্রিগেডিয়ার জেনারেল ফরিদউদ্দিন (অব.), অবসরপ্রাপ্ত সচিব ও উন্নয়ন-ইতিহাস লেখক আজহার আলী তালুকদার, শফিকুল ইসলাম, অলক মজুমদার, রত্না তালুকদার, উপ-নির্বাহী পরিচালক-ডরপ ও কলামিস্ট মোহাম্মদ যোবায়ের হাসান প্রমুখ।

‘উদার আকাশ’ পত্রিকায় বাংলাদেশের সংস্কৃতি মনা লেখক ও মাতৃবন্ধু এএইচএম নোমান‘র উন্নয়ন রাজনীতির গোঁড়ার কথা এবং কবি ও কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম’র ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান’ লেখা দু’টি প্রকাশিত হওয়ায় সকলে উচ্ছ্বসিত হন। বাংলাদেশের পাঠককুল পত্রিকার মেকআপ, গেটআপ এবং পত্রিকার কলেবর’র ভূয়সী প্রশংসা করেন।

ডরপ’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘উদার আকাশ’র পাঠ উন্মোচন অনুষ্ঠানটি আরো বেশী অর্থবহ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরপ সভাপতি এবং বাংলাদেশ কৃষি ব্যাংক’র পরিচালক মোহাম্মদ নূরুল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *