November 13, 2026

Khabar BD

Bangladesh Updates

শ্রেণি বিভাগ বিভাজনের নতুন প্রস্তাবনা

নবম শ্রেণি থেকে আবারও বিভাগ বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বিভাগ। নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কয়েকটি বিষয় বাধ্যতামূলক রেখে অনেকগুলো বিষয় উন্মুক্ত রাখা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সংখ্যক বিষয় বাছাই করতে পারবে। কজন শিক্ষার্থী তার ক্যারিয়ার পরিকল্পনা অনুযায়ী চাইলে বাধ্যতামূলক বিষয়গুলোর বাইরে পদার্থ, রসায়ন বিষয়ের পাশাপাশি অর্থনীতি বা অন্যান্য বিষয় বাছাই করে পড়তে পারবে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন শিক্ষাক্রম বাদ দেওয়া হয়েছে। পুরোনো শিক্ষাক্রমের আলোকে গত বুধবার শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষ থেকে আবারও নবম শ্রেণিতে বিভাজন চালু হয়েছে। এতে একজন শিক্ষার্থী সেই পুরোনো ব্যবস্থার মতো বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পড়বে, যেখানে বাধ্যতামূলক বিষয়ের পাশাপাশি বিভাগভিত্তিক নৈর্বাচনিক তিনটি বিষয় নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *