November 12, 2026

Khabar BD

Bangladesh Updates

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হা*মলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার বিষয়টি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এমপি নুসরাত লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’ এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে একই দাবি করেন। পোস্টে বলা হয়, এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *