November 7, 2026

Khabar BD

Bangladesh Updates

ডালিমসহ আরো যেসব ফল থাকবে জান্নাতে

সংস্থা: ডালিম যেমন পুষ্টিসমৃদ্ধ সুমিষ্ট ফল হিসেবে পরিচিত তেমনি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। ডালিমকে বলা হয় জান্নাতের ফল। সুস্বাদু হওয়ায় ফলটির প্রতি কমবেশি সবারই আগ্রহ রয়েছে। রক্তচাপ নিয়ন্ত্রণে এবং ভিটামিন ঘাটতি পূরণে প্রতিদিনের খাদ্য তালিকায় এই ফল রাখা যেতে পারে। 

এক কাপ পরিমাণ ডালিমের দানায় প্রতিদিনের চাহিদার প্রায় ৩৬ শতাংশ ভিটামিন কে, ৩০ শতাংশ ভিটামিন সি, ১৬ শতাংশ ভিটামিন বি৯ ও ১২ শতাংশ পটাশিয়াম থাকে।


ফল ছাড়াও ডালিমের খোসায় রয়েছে ঔষধি গুণ। এর খোসার মাধ্যমে তৈরি চা গলাব্যথা, মাড়ির প্রদাহ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ মোকাবিলায় উপকারী।


ডালিমের খোসায় উপকারিতা নিয়ে হজরত আলী রা. বলেন, ‘তোমরা খোসাসহ ডালিম খাও। কেননা তা পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে।’ (মাজমাউজ জাওয়ায়েদ : ৫/৯৯)

ডালিমের এই ফলটির কথা পবিত্র কুরআনেরও বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা জান্নাতবাসীদের যেসব ফলমূল খেতে দেবেন সেই তালিকায় ডালিম বা আনারের কথাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *