November 15, 2026

Khabar BD

Bangladesh Updates

দেশের এক ভাগে বৃষ্টি দেখা দিলেও তাপমাত্রা বাড়বে

দেশের এক বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, শনিবার রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এই সপ্তাহের শেষ দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, পাশাপাশি গরমও বাড়তে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *