ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা কম, বাড়তে পারে ভ্যাপসা গরম
ঢাকার আবহাওয়া আজ বেশির ভাগ সময় শুষ্ক থাকতে পারে। রাজধানীতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম ও অস্বস্তি বাড়তে পারে।
বুধবার ১২ আগস্ট সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস বইতে পারে।
