November 16, 2026

Khabar BD

Bangladesh Updates

কারখানা বন্ধ করে দেওয়ার হুম*কির মধ্যেও শ্রমিকদের অবরোধ, পুলিশের টিয়ার সেলে ছত্রভঙ্গ

ঢাকার শিল্পাঞ্চলের আন্দোলনের উত্তাপ কমছেই না। মালিকপক্ষ আন্দোলন অবরোধে শ্রমিকরা নামলে আজ কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। সে হুমকির মধ্যেই
গাজীপুরের মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে পোশাক শ্রমিকরা। এতে সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। 

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসে শ্রমিকরা কাজে যোগদানে আসেন। পরে তারা কাজে যোগদান না করে সাড়ে ৮টায় সড়কে নেমে পড়ে সড়ক বন্ধ করে দেন। আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখের তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরে যেতে বললে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সকাল ৯টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে মৌচাকে কিছুটা উত্তেজনা ছিল। পুলিশ সক্রিয় থাকায় শ্রমিকরা পালিয়ে গেছে। বর্তমানে সড়ক স্বাভাবিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *