November 7, 2026

Khabar BD

Bangladesh Updates

বাংলাদেশ ও পাকিস্তান বাণিজ্যিক দিকে অগ্রসর করতে চাই

পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ জানিয়েছেন পাকিস্তান সরকার বাংলাদেশে চিনি, পেঁয়াজ ও খেজুর রপ্তানিতে আগ্রহ নিচ্ছে। এর পরিবর্তে বাংলাদেশ ও গমও রপ্তানি করতে চায়। মঙ্গলবার বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ একটি আলোচনায় এই বিষয়ে সবিস্তরে কথা বলে। বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন।

করাচি থেকে সম্প্রতি বাংলাদেশে সরাসরি একটি জাহাজের মাধ্যমে ফেব্রিকস, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেশিয়াম কার্বোনেট ও ডলোমাইট আমদানি করা হয়েছে। বিগত বছরে পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করেছে প্রায় ৬৫ কোটি ডলারের পণ্য ও অন্যদিকে পাকিস্তানে বাংলাদেশ রপ্তানি করেছে ৬ কোটি ডলারের পণ্য। এই বিজ্ঞপ্তিতে বাণিজ্য উপদেষ্টা জানান রমজানের সামনে সরকার পেঁয়াজ, চিনি, খেজুরসহ নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে। বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে পাকিস্তান হাইকমিশনার বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন। পাকিস্তান হাইকমিশনার দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে চান বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *