August 23, 2026

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের দল ঘোষণা

অস্ট্রেলিয়ার ডারউইনে হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটকিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুরকে অধিনায়ক করা হয়েছে। দলে রয়েছেন সাত জন আন্তর্জাতিক ক্রিকেটার।

অভিজ্ঞ সাব্বির রহমান ছাড়াও দলে রয়েছেন রাকিবুল হাসান, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী। তাঁদের মধ্যে সাব্বিরের তিন সংস্করণেই আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা রয়েছে। আগামী ২১ থেকে ৩০ আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বাংলাদেশ এইচপি-সহ মোট নয়টি দল অংশ নেবে। ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর হোবার্ট হারিকেনস একাডেমি, ক্রিকেট ভিক্টোরিয়া একাদশ, অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, নিউজিল্যান্ড ‘এ’ এবং নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবেন তাঁরা।

বাংলাদেশ এইচপি দল: ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান, জিসান আলম, মেহরব হাসান, সামিউন বাসীর, সাব্বির রহমান, রোহান উদ দৌলা, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *