July 18, 2026

ফাইনালে নিরপেক্ষ রেফারিং চান দে লা ফুয়েন্তে

রোববারের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, ম্যাচে রেফারিং যেন নিরপেক্ষ ও নিয়মভিত্তিক হয়। তিনি স্লাভকো ভিনচিচের ওপর আস্থা রাখলেও বলেছেন, কাউকে নিয়মের বাইরে সুবিধা দেওয়া যাবে না।

পাশাপাশি নিজেদের ফুটবল দর্শন ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। আর্জেন্টিনা ও লিওনেল স্কালোনিকে সম্মান জানিয়ে দে লা ফুয়েন্তে বলেন, দুই দলই নিজেদের সেরা ফুটবল খেলতে চাইবে।

তার মতে, এটি হবে দুই শক্তিশালী দলের অসাধারণ প্রদর্শনী, যেখানে জয় পেতে স্পেনকে নিজেদের শৈলী বজায় রেখেই লড়াই করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *