বন্যার কারণে বাড়ছে দুর্যোগ
বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে উজানের ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের চারটি নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর অন্তত পাঁচটি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় মনু নদী রক্ষা বাঁধের রাজনগর উপজেলার একামধু এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে মনু নদীর রাজনগরের উজিরপুর ও একামধু এবং কুলাউড়া উপজেলার শিকরিয়াসহ মোট তিনটি স্থানে বাঁধ ভেঙেছে। উন্মুক্ত এসব স্থান দিয়ে লোকালয়ে ক্রমশ পানি ঢুকছে। মৌলভীবাজারে মনু নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সময় যত গড়াচ্ছে, পানির স্তর ততই বাড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। নদী তীরবর্তী এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।
