November 16, 2026

Khabar BD

Bangladesh Updates

রংপুরে ছেলের হাতে বাবা খু*ন

বাংলাদেশের রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে মহুবার রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ঘাতক ছেলে হাসানুর রহমান (২২) পলাতক। 

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ সূত্রে জানা যায়, হাসানুর রহমানের সঙ্গে তার শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনের সম্পর্ক ভালো না। শুক্রবার সকালে শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসলে হাসানুর বসতে ও খেতে বলেননি। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে কথা কাটাকাটি হলে বাবা মহুবার রহমান ছেলেকে শাসন করেন। শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলতে এবং ভাত খাওয়ার কথা বলতে বলেন।

এ সময় হাসানুর কথা না শোনায় মহুবার রহমান ছেলেকে একটা থাপ্পড় মারেন। শাশুড়ির সামনে বাবার থাপ্পড়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন হাসানুর। পরে পাশেই থাকা একটি ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করেন তিনি। ছুরিকাঘাতে মহুবার রহমান গুরুতর আহত হয়ে প্রচুর রক্তক্ষরণে জ্ঞান হারান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মহুবারের মৃত্যু হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান বলেছেন, ঘটনার পর থেকে অভিযুক্ত হাসানুর রহমান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *