August 29, 2026

সবজির সরবরাহ কম, চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা

রাজধানীর খুচরা বাজারে গেল সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম অনেকটা কমতির দিকে। সাম্প্রতিক সময়ে সবজির দামে কিছুটা ওঠানামা থাকলেও বাজার এখনও স্বস্তিদায়ক নয়। বাজারে সবচেয়ে দামি সবজি শিম আর সবচেয়ে কমদামি সবজি এখন পেঁপে। অন্যান্য সবজি কিনতে গুনতে হচ্ছে কমপক্ষে কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকা।

ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে ঢেঁড়স, কাঁকরোল, পটল, ধুন্দুল, কচুরমুখি ও কচুর লতির মতো সবজির সরবরাহ সাধারণত বাড়ে। ফলে এ সময়ে এসব সবজির দাম তুলনামূলক কম থাকার কথা। তবে বাজার ঘুরে দেখা যায় এসবের বেশির ভাগই ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বর্ষা মৌসুমেই বাজারে আসা শীতের আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে। সবজির মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে ৩০ টাকা কেজিতে।

অন্যান্য সবজির মধ্যে কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে। করলা ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল হাইব্রিড ৭০ টাকা, বেগুন প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ ৫০ থেকে ৭০ টাকা পিস, কচু ১০০ টাকা পিস, মাঝারি সাইজের ফুলকপি ১০০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *