নতুন মোটরসাইকেল কিনে ফেরার পথে লরির ধা*ক্কায় নি*হত দুই বন্ধু
নতুন মোটরসাইকেল কিনে সেটি চালিয়েই বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন দুইজনই। নিহতরা হলেন মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়ার তালাত মাহমুদ ওরফে শুভ (১৯) এবং ফকিরাপাড়ার আবদুল্লাহ আল ওমর (১৯)।
সূত্রের খবর, শুক্রবার রাতে তালাত নতুন মোটরসাইকেল কিনতে বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বারইয়ারহাট বাজারে যান। মোটরসাইকেল কেনার পর দুজন সেটিতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সৈদালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তালাত মারা যান। গুরুতর আহত ওমরকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। দুর্ঘটনার পর থেকেই পলাতক লরিচালক। ঘটনার তদন্ত চলছে।
