September 24, 2026

সংসদে কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল :জামায়াত আমির

বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের জনবান্ধব নোটিশকে সরকার মূল্যায়ন করছে না। সংসদে বিরোধী দলের নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে নামতে বাধ্য হয়েছে বিরোধী দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির দাবি করেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন করে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ ছিল। কিন্তু সরকার সেই পথে না যাওয়ায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তেলের দাম বাড়িয়ে আশপাশের দেশের তেলের দামের সাথে তুলনা দিচ্ছে সরকার। কিন্তু বাংলাদেশের অর্থনীতি তো আশপাশের দেশের মতো বড় নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *