August 19, 2026

শুরু হতে পারে নির্বাচন প্রক্রিয়া

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর পূর্বেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে ভোট আয়োজনে প্রস্তুত থাকার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এক্ষেত্রে পদ শূন্য হওয়ার পরপরই সংস্থাটি প্রক্রিয়া শুরু করবে। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা পদটি শূন্য হলে নির্বাচন কমিশনের ভোট আয়োজনের জন্য প্রস্তুতি রাখতেই হবে। এক্ষেত্রে পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে প্রক্রিয়া শুরু হবে।আর নির্বাচন করতে হবে ৯০ দিনের মধ্যে।

২০২৩ সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে মো. সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০২৩ সালের ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। সময়ের হিসাবে প্রায় তিন বছর তিন মাস ধরে এই পদে রয়েছেন তিনি। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *