September 7, 2026

দেশে বাড়ছে বিনিয়োগের সংখ্যা

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই ঘোষণা হয়েছে। বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাঠামোবদ্ধ ‘লিড জেনারেশন’ ও সক্রিয় পাইপলাইন ব্যবস্থাপনা পদ্ধতি ইতিবাচক ফল দিতে শুরু করেছে।

বিগত ২০২৫ সালে বিডার পাইপলাইনে থাকা ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাবনাময় বিদেশি বিনিয়োগের মধ্যে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি (প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা) ইতোমধ্যে বাস্তবায়ন ও চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছেছে।

যে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ শুরু করেছে সেগুলো হলো, হংকংভিত্তিক হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চীনা হেনগলি গ্রুপ, শ্রীলঙ্কান সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স, চীন লেসো গ্রুপ এবং মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান মি. ডিআইওয়াই। পাইপলাইনে থাকা বিনিয়োগের অন্য দেশগুলোর মধ্যে রয়েছে—তুরস্ক, চীন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *