July 25, 2026

ভারত সফরের পরিকল্পনায় ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও

কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। সূত্রের খবর, ম্যাচ আয়োজন নিয়ে ভারতীয় সংগঠকদের সঙ্গে আলোচনা চালাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বিশ্বকাপ চলাকালীন ভারতীয় সমর্থকদের ব্রাজিল-উন্মাদনা নজরে আসে দেশটির ফুটবল কর্তৃপক্ষের। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫ সেপ্টেম্বর টাউনসভিল ও ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দুটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। তৃতীয় ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে ভারতকে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারের নামও আলোচনায় থাকলেও ভারতের সঙ্গেই আলোচনা এগিয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *