October 26, 2026

Khabar BD

Bangladesh Updates

ব্রহ্মপুত্রে অষ্টমীর স্নান যাত্রায় ভিড় পুণ্যার্থীর

কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও অংশ নিয়েছেন এ স্নানোৎসবে। ভোর থেকে শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত চলে উৎসব। হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা ও পৌর শাখা এ অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে।

উৎসব উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী, কাচারী মাঠ ও রামপুর বাজারে বসেছে অষ্টমীর মেলা। জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পূণ্যার্থীরা অংশ নেন উৎসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *