ধানমন্ডিতে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল উৎফুল্ল জনতা
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরসহ আমের জন্য বিখ্যাত অঞ্চলের খামারিরা এবার নিজেরাই তাদের আম নিয়ে হাজির হচ্ছেন দেশের সবচেয়ে বড় ম্যাংগো ফেস্টিভ্যাল ‘প্রাণ ম্যাংগো ফেস্টে’। এ আয়োজনে দেশে উৎপাদন হওয়া সব ধরনের আম প্রদর্শন ও বিক্রয় করা হবে। তরুণ প্রজন্মের কাছে বিভিন্ন ধরনের আমের উৎপত্তি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় সংগীতদল ওয়ারফেজ, কণ্ঠশিল্পী ঐশীসহ নামকরা সংগীতশিল্পীরা গান পরিবেশন করবেন।
প্রাণ ম্যাংগো ফেস্টিভ্যাল প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। মেলায় সব শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে অংশ নিতে পারবেন। সংবাদ সম্মেলনে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, প্রাণ গ্রুপ দেশে আমের সবচেয়ে বড় ক্রেতা। আমরা আমের মৌসুমে দেশের চুক্তিভিত্তিক প্রায় ১০ হাজার কৃষকের কাছ থেকে আম সংগ্রহের পর সেগুলো থেকে জুস ও ড্রিংকস তৈরি করে সারাবছর ভোক্তার সামনে নিয়ে আসি। প্রাণ দেশে উৎপাদিত আম থেকে বিভিন্ন ধরনের জুস, ড্রিংকস, ম্যাংগো বার ও আচার উৎপাদন করে দেশের পাশাপাশি বিশ্বের প্রায় ১৪৮টি দেশে রপ্তানি করছে।
